থাইল্যান্ডের ব্যাংককভিত্তিক ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
থাইল্যান্ডের ব্যাংককভিত্তিক ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।   ছবি: আরটিএনএন

থাইল্যান্ডের ব্যাংককভিত্তিক ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। 

শনিবার (৯ মে) সফরকালে তিনি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। ডা. শফিকুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

তিনি আহত যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। আহতরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।