জাতীয় নাগরিক পার্টিতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব–এর জুলাই গণ-অভ্যুত্থান হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।
এনসিপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সামাজিক কর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। আয়োজকদের দাবি, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীন। সঞ্চালনা করেন আরিফ মঈনুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এনসিপি কাজ করছে। তারা চট্টগ্রামের উন্নয়ন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন। তারা নিজেদের পূর্বের রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে এনসিপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।
এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, “সারা দেশে এনসিপিতে যোগদানের যে জোয়ার সৃষ্টি হয়েছে, চট্টগ্রামেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!