বুধবার দুপুরে শপথ নিবেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
বুধবার দুপুরে শপথ নিবেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আগামীকাল বুধবার (৬ মে) দুপুরে  শপথ নিবেন।

জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সোমবার রাতেই তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।


এমএস নাঈম/এসএস