বাংলাদেশে সফররত তুরস্কের হুদাপার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তুরস্কের হুদাপার পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি ভ্রাতৃপ্রতীম দুই দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসো)-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. হাফিজুর রহমান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!