বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
রবিবার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় কনভেনশনে এ মন্তব্য করেন তিনি।
সারোয়ার তুষার বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে এটি পরিষ্কার হয়ে গেছে যে, বিএনপি আর ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না। তিনি অভিযোগ করেন, বিএনপি ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করে কাজ শুরু করেছে, যার ফলে এই ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে না।
তিনি অভিযোগ করেন, বিএনপি ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড শুরু করেছে, যার ফলে ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কেবল রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর না করে জনগণকে নিজেদের অধিকার আদায়ে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!