বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দেওয়া ওই বিবৃতিতে তিনি একটি স্বাধীন ও নিরাপদ গণমাধ্যমব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই।
দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সময়ের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি এবং হামলা-মামলার ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এমন একটি বাংলাদেশ প্রত্যাশিত, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!