বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চ কক্ষে পিআর গঠন করবে এ প্রসঙ্গে বিএনপি কখনোই একমত পোষণ করেনি।
শনিবার (২ মে) রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এসব কথা কলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের প্রতিটি জায়গায় আমরা ছিলাম। আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি কিছু জায়গায়। আমরা স্বাক্ষরও করেছি। এখন অবলীলায় বলছে, সবটাই করতে হবে। উচ্চকক্ষে পিআরে আমরা একমত হইনি। সংবিধান সংস্কার পরিষদের বিষয়েও আমরা একমত হইনি। সবকিছু সংসদের করতে হবে।
সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কারের জনক, সংস্কারের নামে জামায়াত বর্তমানে যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
প্রশাসনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে শঙ্কা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে যা এথিক্স হারিয়েছে আর হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। সরকারের ভেতর যতই ঢুকছি ততই আমি আতঙ্কিত হচ্ছি, যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি। তদবির ছাড়া কোথাও কিছু হচ্ছে না। গত ১৫ বছরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!