বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং অবহেলিত শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১ মে) মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। তাকে উদ্দেশ করে ফখরুল বলেন, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এ দেশের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের প্রতিনিধি।
তিনি দাবি করেন, দেশের অর্থনীতি, কৃষি ও শিল্প খাত একসময় ধ্বংসস্তূপে পরিণত হলেও বর্তমান নেতৃত্বে তা পুনরুদ্ধারের পথে এগোচ্ছে।
শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে ফখরুল বলেন, দেশের পরিবর্তনের প্রতিটি সংগ্রামে শ্রমিক শ্রেণি অগ্রণী ভূমিকা পালন করেছে এবং অনেক শ্রমিক জীবন দিয়েছেন। তিনি অতীতের রাজনৈতিক আন্দোলনের সময় শ্রমিকদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন।
সম্প্রতি হকারদের পুনর্বাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে শ্রমিকদের জন্য একটি জাতীয় মানদণ্ডভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফখরুল বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রগুলোতে সরকার ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে, তবে আরও জোর দিতে হবে।
তিনি বিশেষভাবে চা-বাগানের শ্রমিকদের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, তাদের জীবনমান উন্নয়নে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।
এমন অনেক শ্রমিক আছেন, যাদের কথা আমরা সহজে বলি নাচা-বাগানের শ্রমিকরা তার একটি বড় উদাহরণ, যোগ করেন তিনি।
তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে বক্তব্যের মাধ্যমে একজন রাষ্ট্রনায়কের মতো দিকনির্দেশনা দিয়েছেন। তিনি দেশের সামনে এগিয়ে যাওয়ার একটি স্পষ্ট পথ দেখিয়েছেন, বলেন ফখরুল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর উত্তরাধিকার বহন করে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে পুরো এলাকা।
কামাল হোসেন/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!