দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, এ ধরনের নাটকের কার্যক্রম বন্ধ করতে হবে এবং রাষ্ট্রকে শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি ফয়জুল বলেন, দেশের শ্রমিকরা সব সময়ই বঞ্চিত ও নির্যাতিত। তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচয়পত্র (কার্ড) চালু করে চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, অতীতের নির্বাচনে ইসলামের স্বার্থে তারা কোনো সমঝোতা করেননি। তার অভিযোগ, অন্য রাজনৈতিক দলগুলো গোপন আঁতাতে জড়ালেও ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বচ্ছ ও প্রকাশ্য রাজনীতি করেছে। তিনি দাবি করেন, ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাদের দলকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে।
তিনি আরও বলেন, সংসদে ‘মুক্তিযুদ্ধ বনাম রাজাকার’ বিতর্ক পুনরায় উত্থাপন জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিরোধী দলকে স্পষ্ট করতে হবে তারা শরীয়াহভিত্তিক শাসন চায়, নাকি প্রচলিত ব্যবস্থার পক্ষে রয়েছে।
সমাবেশে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, তারা শরীয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এবং এ বিষয়ে কোনো আপস করেননি। তিনি অভিযোগ করেন, ইসলামী সংগঠনের নামে বায়তুল মোকাররমের উত্তর গেটে নারীদের নিয়ে মহড়া দেওয়া অনভিপ্রেত।
সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ‘জুলাই সনদ’ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।
সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, শ্রমিক দিবস পালন হলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। তার মতে, ইসলামী শরীয়াহ প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব।
এছাড়া বরগুনা-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ বলেন, ইসলাম শ্রমিকদের যে মর্যাদা দিয়েছে, তা অন্য কোনো ব্যবস্থায় সম্ভব নয়। তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!