ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কোনো দায়িত্বশীলকে জামায়াতের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার বিষয়ে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১ মে) এক জরুরি বিবৃতিতে কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, কিছু অনলাইন পোর্টালে এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।
এতে আরও বলা হয়, ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে বা নির্বাচনে অংশগ্রহণ করলে তা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত।
বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে প্রচারিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!