ময়মনসিংহে দাদীকে কুপিয়ে হত্যা, দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা, বন্য হাতির আক্রমণ এবং হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুসহ সাম্প্রতিক নানা প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ, দুঃখ ও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু এবং নিয়মিত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, ‘কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এছাড়া বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু, পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু এবং ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক পোশাক কারখানার কর্মীর নিহত হওয়ার ঘটনাগুলোতেও আমি গভীর শোকাহত ও উদ্বিগ্ন।’
বন্যপ্রাণীর আক্রমণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে যানবাহনের ফিটনেস পরীক্ষা জোরদার করা এবং অবৈধ যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান।
বিবৃতিতে তিনি হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিকে জাতির জন্য চরম উদ্বেগজনক বলে আখ্যা দেন।
তিনি বলেন, এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, যথাযথ চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!