২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার ঘটনার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তা জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় এ দাবি উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
সভায় নেতৃবৃন্দ বলেন, নতুন প্রজন্ম যাতে শাপলা চত্বরের ঘটনার প্রকৃত ইতিহাস জানতে পারে, সেজন্য ৫ মে’র ঘটনাপ্রবাহ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা জরুরি। তারা মনে করেন, ইতিহাসের এই অধ্যায় সঠিকভাবে উপস্থাপন না হলে ভবিষ্যৎ প্রজন্ম বাস্তবতা থেকে বঞ্চিত হবে।
এছাড়া সভায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট মহলে এ বিষয়ে জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে নতুন ইউনিট গঠনসহ বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, কাউসার আহমাদ (ঢাকা), কাওছার আহমদ (সিলেট), আব্দুর রহমান সাব্বিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, হাসান মাহমুদ, আবু সুফিয়ান মানসুর, বায়জিদ আহমাদ সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফীন, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ এবং ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা সভায় অংশগ্রহণ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!