গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধানের মৌলিক সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আন্দোলন কর্মসূচির এ ঘোষণা দেন, ১১ দলীয় জোটের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আগামী ২ মে সারাদেশে গণবিক্ষোভের ডাক দিয়েছে জোটটি। একইসঙ্গে জুলাই থেকে বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের সিদ্ধান্ত জানায় ১১ দল। এছাড়া আন্দোলনকে আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করার কথা জানায় তারা।
ঘোষিত নতুন আন্দোলন কর্মসূচি হলো-
২ মে সারাদেশে গণবিক্ষোভ
১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশ
১৩ জুন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ
২০ জন খুলনা বিভাগীয় সমাবেশ
২৭ জুন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ
১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ
১৮ জলাই বরিশাল বিভাগীয় সমাবেশ
২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ
এছাড়া এ বছরের অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট।
এরআগে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণ করতে সকাল ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে ১১ দলের লিয়াজোঁ কমিটি। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করেন হামিদুর রহমান আযাদ।
এসময় তিনি বলেন, দেশের ৭০% মানুষের গণরায়কে উপেক্ষা করেছে সরকার। যেটা কোনো মতেই মেনে নেওয়া হবে না। আন্দোলন কঠোর হওয়ায় আগেই গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!