বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘিরে শুরু হয়েছে আলোচনা ও কানঘুুষা। সেটা ঘিরে এরমধ্যে শীর্ষ পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করছেন অনেক নেতা। তাদের অধিকাংশই রাজপথের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের সাবেক ত্যাগী নেতাকর্মী। নতুন কমিটির নেতৃত্ব পেতে নানামুখী লবিং-তদবির করছেন রাজপথের এই পরীক্ষিত নেতারা।
দলীয় সূত্রমতে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক রাজিব আহসান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রীত্বও পেয়েছেন। এরপর থেকে তারা আগের মতো নেতাকর্মীদের সময় দিতে পারছেন না। এছাড়া তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তাই স্বেচ্ছাসেবক দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।
স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি যেকোনো সময় ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে গত ২৫ এপ্রিল রাজধানীর গুলশানে সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই বৈঠকের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কাঠামো আরও গতিশীল ও কার্যকর করতে কেন্দ্রীয় কমিটিেত বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে বলেও একটি সূত্র জানিয়েছে।
রাজধানীর নয়াপলন্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নতুন কমিটিতে সভাপতি পদে এগিয়ে রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন।
এছাড়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।
রাজপথের পরীক্ষিত সাবেক এই ছাত্রদল নেতারা বিগত দিনে ফ্যাসীবাদবিরোধী বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন। এছাড়া, স্বেচ্ছাসেবক দলের হয়েও তারা সক্রিয় ভূমিকা রাখায় বিএনপি হাইকমান্ডের নজর কাড়তে সমর্থ হয়েছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, দীর্ঘদিন ধরে দল করে আসছি। তাই আমার কাছে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। স্বেচ্ছাসেবক দল নয় বরং আমাকে দল যেখানে রাখবে, সেখানেই দায়িত্ব পালন করে যাব।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ফ্যাসিবাদী আমলে ৪৭টি মামলার শিকার হয়েছি এবং ৭ বারে ৬ মাস ৭ দিন কারাবাস করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে কঠিন দুঃসময়ে ছাত্রলীগ ও আওয়ামী প্রশাসন কর্তৃক ভাঙচুর করা খালেদা জিয়ার নামে নির্মিত নামফলক পুনঃপ্রতিষ্ঠিত করে রাজনৈতিক মহলে প্রশংসিত হয়েছি। পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্ব পেয়ে সফলভাবে পরিচালনা করে আসছি। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কোনো দায়িত্ব দিলে আমি সেই দায়িত্ব পালনে প্রস্তুত আছি।
সভাপতি পদে আলোচনায় থাকা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, হামলা-মামলার শিকার হয়েছি। তাই আমাদের সংগঠনিক অভিভাবক আমাকে দায়িত্ব দিয়ে মূল্যায়ন করলে তাঁর আস্থার যথার্থ প্রতিদান দিব।
সভাপতি পদের দৌড়ে এগিয়ে থাকা বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামের অবদান ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো।
“আমরা যারা জেল-জুলুম-নির্যাতন ও গুমের শিকার হয়েও রাজপথে ছিলাম তাদের মূল্যায়ন করা হোক। আমার বিশ্বাস দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন দেশনায়ক তারেক রহমান। আমাকে দায়িত্ব দিলে মেধা ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবো।”
সভাপতি পদের দৌড়ে এগিয়ে থাকা সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, আমরা যারা জেল-জুলুম-নির্যাতন ও গুমের শিকার হয়েও রাজপথে ছিলাম তাদের মূল্যায়ন করা হোক। আমার বিশ্বাস দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন দেশনায়ক তারেক রহমান। আমাকে দায়িত্ব দিলে মেধা ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবো।
স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠন বিষয়ে জানতে চাইলে সংগঠটির কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদের দৌড়ে এগিয়ে থাকা বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী বলেন, কমিটির মেয়াদ শেষ হলে আবার কমিটি হবে এটাই নিয়ম, সেভাবে আমাদের অভিভাবক চাইলে নতুন কমিটি হবে। আর আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমার কর্মকাণ্ড মূল্যায়ন করে আমাকে কোন দায়িত্ব দিলে আমি সেই দায়িত্ব পালন করে যাবো ইনশআল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। পরে সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!