জুলাই সনদ ইস্যুতে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট রোডস্থ ‘শাদী মহল’ অডিটরিয়ামে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা দক্ষিণ থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জুলাই সনদের পক্ষে জনগণ ব্যাপকভাবে মত দিয়েছে। কিন্তু সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে গণবিরোধী অবস্থান নিয়েছে, যা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক চিন্তার বহিঃপ্রকাশ নয়।’
মোহাম্মদ সেলিম উদ্দিন আরও দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা করছে। তাঁর ভাষায়, স্বাধীনতার পর জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, জনগণের রায় উপেক্ষা করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হয়ে দাঁড়ায়। এ ধরনের অবস্থান ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির মাসউদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা। স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!