ফরিদপুরে তিনজনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াত। একইসঙ্গে সারা দেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের হামলায় তার দাদি, ফুপু ও এক প্রতিবেশী নিহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
এছাড়া সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত। বিবৃতিতে বলা হয়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন, নোয়াখালীর কবিরহাটে এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বৌদ্ধ সন্ন্যাসীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব দুর্ঘটনা দেশের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের ফিটনেস নিশ্চিত, অবৈধ যান চলাচল বন্ধ এবং কার্যকর নজরদারি জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান।
বিবৃতিতে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও তুলে ধরা হয়। নোয়াখালীর তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজন এবং কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকায় একজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের জন্য দোয়া কামনা করে বজ্রপাতপ্রবণ এলাকায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
তিনি বলেন, মৌসুমি আবহাওয়ার কারণে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে কৃষিজমিতে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি।
জামায়াত নেতা বলেন, হত্যাকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির এসব ঘটনা সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!