উপমহাদেশের কিংবদন্তী রাজনীতিবিদ শের-ই বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
নিজের ভেরিফায়েড ফেস বুক পেজে একটি পোস্টে তিনি এ শ্রদ্ধা জানান এবং এই মহান নেতাকে এদেশের মানুষ কখনোই ভুলবে না উল্লেখ করেন।
নাহিদ ইসলাম বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, এ ভূখণ্ডের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, জাতীয় নেতা শের এ বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
শের-ই বাংলার সংগ্রামী জীবন স্মরণ করে বিরোাধী দলীয় চিফ হুইপ বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন সংগ্রামী। কলকাতা ও পূর্ববঙ্গের জমিদারদের শোষণের জাঁতাকল থেকে এ অঞ্চলের কৃষকদের মুক্তির লক্ষ্যে তিনি জমিদারি প্রথা বিলুপ্ত করেছেন। বিনিময়ে অর্জন করেছেন এ মাটির মানুষের অকৃত্রিম ভালোবাসা।
শিক্ষা প্রসারে ফজলুল হকের অবদান উল্লেখে করে নাহিদ ইসলাম বলেন, পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজে শিক্ষার বিস্তারে অনবদ্য অবদান ছিল তাঁর। কলকাতার তৎকালীন সিভিল সোসাইটির তীব্র বাধার মুখেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
মানুষের রাজনৈতিক মুক্তির জন্য শের-ই বাংলার পেরেশানীকে সম্মান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, পূর্ব বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব ও পশ্চিমে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নও দেখেছিলেন তিনি। এই অসীম সাহসী নেতার কাছ থেকেই আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার প্রেরণা পেয়েছি। তিনি এ জাতিকে বহু আগেই সতর্ক করে বলেছিলেন, 'যে জাতি তার সন্তানদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা কখনো সিংহের সঙ্গে লড়াই করা শিখতে পারে না।'
শের-ই বাংলার অবদানকে ভুলিয়ে রাখা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আপসহীন এই নেতার অবদান বিগত ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু অবিভক্ত ভারত ও পাকিস্তানের রাজনীতির শীর্ষে আরোহণের সুযোগ থাকা সত্ত্বেও বাংলাকে আঁকড়ে ধরা এই মহান নেতাকে এদেশের মানুষ কখনোই ভুলবে না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!