১ মে শ্রমিক সমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ইসলামী শ্রমিক আন্দোলনের
১ মে শ্রমিক সমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ইসলামী শ্রমিক আন্দোলনের।   ছবি: আরটিএনএন

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমনীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবিতে বাইতুল মোকাররাম উত্তর গেট চত্বরে “শ্রমিক সমাবেশ” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)।

সমাবেশকে সফল করতে ঢাকা জেলা ও মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীলদের অংশগ্রহণে সমাবেশের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও করণীয় বিষয় নিয়ে উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ বিনির্মাণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশ সফল করতে নেতৃবৃন্দ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক ও উদাত্ত আহ্বান জানান।