জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় দেশব্যাপী সরকারি কলেজ ক্যাম্পাসগুলোতে হেল্প ডেস্ক পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এসময় কক্সবাজার সরকারি কলেজে স্থাপিত হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটে। এতে শাখা সভাপতি মুহাম্মাদ নেজাম উদ্দিনসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ তথ্য জানান।
তবে একই সঙ্গে কক্সবাজার সরকারি কলেজে স্থাপিত একটি হেল্প ডেস্কে হামলার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে শাখা সভাপতি মুহাম্মাদ নেজাম উদ্দিনসহ কয়েকজনকে আঘাত করেন।
নেতৃদ্বয় বলেন, এ ধরনের ঘটনা শিক্ষার পরিবেশের জন্য হুমকি এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, নৈতিকতা ও সহাবস্থানের জায়গা; সেখানে সহিংসতার রাজনীতি স্থান পেতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত থাকলেও তা সহিংসতায় রূপ দেওয়া উচিত নয়। সহনশীলতা ও পারস্পরিক সম্মানই হওয়া উচিত ক্যাম্পাস সংস্কৃতির ভিত্তি।
নেতারা সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীল ছাত্ররাজনীতি চর্চার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিশেষে নেতাকর্মীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!