বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগরী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি পর্যায়ের তিন দিনব্যাপী ‘শিক্ষাশিবির’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) গাজীপুরের টঙ্গীস্থ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এই শিক্ষাশিবির হয়। গত ২৩ এপ্রিল শুরু হওয়া এই শিবিরে সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিক উন্নয়ন এবং সামাজিক নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “সার্বিক বিবেচনায় আমরা দেখেছি মহিলা বিভাগের কাজ আশাব্যঞ্জক। ৫ আগস্টের পরে সংগঠন সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। সেই জায়গাটি আমাদের ধরে রাখতে হবে। নিজেদেরকে আরও বেশি যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের সব সময় আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর ওপর প্রাধান্য দিতে হবে।” তিনি সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন এবং ব্যক্তিগত ও সাংগঠনিক আমানত রক্ষার ওপর জোর দেন।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগমের পরিচালনায় তিন দিনব্যাপী এই শিক্ষাশিবিরে সংগঠন পরিচালনায় দক্ষ সংগঠকের ভূমিকা এ বিষয়ে বক্তব্যে মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, “সংগঠন পরিচালনায় নেতৃত্বের ভূমিকা চালকের মতো। উন্নত নৈতিকতা ও দক্ষ নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে সংগঠনের গতিশীলতা অব্যাহত রাখতে হবে।
এছাড়া দারসুল কোরআন, দারসুল হাদিস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়। শিবিরের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ। বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। দারসুল হাদীস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। বক্তারা দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন, ইসলামী নেতৃত্বের স্বরূপ এবং দায়িত্বশীলদের জবাবদিহিতার বিষয়ে আলোকপাত করেন।
শিক্ষাশিবিরে ‘সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও সামাজিক নেতৃত্ব তৈরিতে করণীয়’ শীর্ষক বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি পরিচালনা করেন নূরুন্নিসা সিদ্দীকা, সাথে ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু।
এছাড়া ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ শীর্ষক বইয়ের ওপর পাঠচক্র এবং গ্রুপভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শিক্ষাশিবিরের পর্যালোচনা, বিভাগীয় কর্মপরিকল্পনা ও নির্দেশনার পর সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান এর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!