নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পেট্রোল নিতে পাম্পে গেলে হঠাৎ করে একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
সংসদ সদস্য মাছুম মোস্তাফা গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে। এর পর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং ওসি দিদারুল ইসলাম উদ্ধার করেন।’
পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম বলেন, আজকে জামায়াত এমপির গাড়িতে হামলা হয়েছে, তারা অভিযোগ দিলে হামলাকারীদের পরিচয় শনাক্ত ও ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীরা ‘বিএনপির লোকজন’ বলে জামায়াত এমপি আমাকে জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!