গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক।
তিনি জানান, আগামী মে, জুন ও জুলাই মাসজুড়ে সারাদেশের জেলা পর্যায়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া ৫ আগস্ট ঢাকায় একটি বৃহৎ গণমিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের দেওয়া রায় উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!