শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপি টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক।
শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিসের আমির বলেন, “যে নির্বাচনের মাধ্যমে বিএনপির জন্ম, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণভোটের চেতনার সঙ্গে গাদ্দারি করা মানে নিজেদের ভিত্তিকেই অস্বীকার করা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত কোনো গণভোটের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেনি। যদি বিএনপি তা করে, তাহলে তারা বিশ্বের একমাত্র গাদ্দার দল হিসেবে পরিচিত হবে।”
মামুনুল হক অভিযোগ করেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংস্কারের পথ থেকে সরে এসেছে। তিনি দলটির নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং গণভোট বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদারের কথা বলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!