রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২৩ এপ্রিল দুপুরে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সহযোগীরা কলেজে প্রবেশ করে চাঁদা দাবি করে। এ সময় তারা শিক্ষিকাকে জুতাপেটা, অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর এবং কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনাকে অগ্রহণযোগ্য, ক্ষমার অযোগ্য ও চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
জুবায়ের বলেন, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের ওপর এমন হামলা গোটা শিক্ষকসমাজের প্রতি অপমান।” তিনি অভিযোগ করেন, পরীক্ষা চলাকালে হামলার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হয়েছে এবং দেশে ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও এ ধরনের হামলা ঘটায় পরিস্থিতির অবনতির প্রমাণ পাওয়া যায়। এতে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি আহত শিক্ষকদের চিকিৎসা, নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!