আগামী ২৫ এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৩ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সভায়কমিটির সদস্যরা মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, এড. আতিকুর রহমান, মো: দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান এবং ডা. মারুফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শেষে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!