জাতীয় সংসদে এক পরিবারের দুজন সদস্য না রাখার বিষয়টি তাদের দলীয় নীতিগত অবস্থান বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অতীতে জামায়াতের আমিরের স্ত্রী সংসদ সদস্য ছিলেন—এবার কেন মনোনয়ন নেই, এমন প্রশ্নের উত্তরে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমাদের অন প্রিন্সিপাল—এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা সেটা অ্যালাউ করি নাই। এবারও এটা করা হয়নি। এটা দলীয় নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।’
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর নারী শাখায় যোগ্য নেতৃত্বের কোনো ঘাটতি নেই। তার ভাষায়, ‘আমিরের স্ত্রী শুধু হেভিওয়েট নন, তাঁর চেয়ে ডজন ডজন হেভিওয়েট প্রার্থী আমাদের দলে আছে।’
এ সময় জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা বলেন, দলের আমিরের অনুপ্রেরণায় তিনি প্রার্থী হয়েছেন। সংসদে গিয়ে তিনি বিশেষ করে বঞ্চিত নারীদের জন্য কাজ করতে চান।
অন্যদিকে, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমকে ১১–দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, সংসদে গিয়ে তিনি শহীদদের হত্যার বিচার দাবি করবেন।
বিএনপিকে উদ্দেশ করে রোকেয়া বেগম বলেন, জুলাই আন্দোলনকে ধারণ করলে বিএনপিও শহীদ ও আহতদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!