ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয়ভাবে ৩৬ জন প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। এই তালিকায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে সংসদীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নিপুণ রায়ের এই মনোনয়নের ফলে একই পরিবার থেকে তিনজন সদস্যের সংসদে যাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ইসিতে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
এর আগে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রার্থী না হলেও বাবা আর শ্বশুরের মাগুরা ও ঢাকার নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছেন নিপুন রায় চৌধুরী। এবার তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় তার পরিবারের রাজনৈতিক প্রভাব ও অংশগ্রহণ জাতীয় সংসদের প্রেক্ষাপটে বিশেষভাবে আলোচিত হচ্ছে।
জানা যায়, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুণ রায়। এবার তিনি সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বর্তমানে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নিপুণ রায় চৌধুরীর শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ঢাকা-৩ আসন থেকে নির্বাচনে জয়লাভ করে বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নিপুণ রায়ের মনোনয়ন একই পরিবারের তিন সদস্যকে সরাসরি সংসদীয় কর্মকাণ্ডে যুক্ত করার পথ প্রশস্ত করেছে, যা বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা।
সংবাদ সম্মেলনে ঘোষিত ৩৬ জনের তালিকায় অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি তরুণ ও মাঠ পর্যায়ের নেত্রীদের সমন্বয় রাখা হয়েছে। উল্লেখযোগ্য মনোনীতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, শাকিলা ফারজানা, বীথিকা বিনতে হোসাইন এবং সানসিলা জেবরিন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির দলীয় মনোনয়ন বোর্ড দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের পর এই তালিকা চূড়ান্ত করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!