জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দল থেকে মনোনয়ন পাওয়া বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রী ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমকে নিয়ে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
সোমবার রাতে জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন। এই পাঁচজনের একজন হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারী শাখার (নারী মজলিস) সদস্য মাহবুবা হাকিম।
জানা যায়, মাহবুবা হাকিম একজন বস্ত্র প্রকৌশলী। রাজনীতির পাশাপাশি পেশাজীবী, শিক্ষাবিদ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি।
১৯৮৪ সালে সাভারে জন্মগ্রহণ করা মাহবুবা হাকিম শৈশব থেকেই একটি আদর্শিক ও সচেতন পরিবারে বেড়ে ওঠেন। শিক্ষা জীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এছাড়া অষ্টম শ্রেণিতে তিনি সরকারি বৃত্তি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি দেশের টেক্সটাইল খাতের কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশেষ করে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোলে তাঁর দক্ষতা উল্লেখযোগ্য।
বর্তমানে তিনি ধর্মীয় শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। হিফজখানা ও মক্তব পরিচালনার পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।
ছাত্রজীবনে তিনি আবৃত্তি, বিতর্ক ও বক্তব্যে দক্ষতার জন্য পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী ডা. আউলাদ হোসাইন একজন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক।
দলীয় সূত্র জানায়, পেশাগত অভিজ্ঞতা, নৈতিক মূল্যবোধ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভিত্তিতেই তাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!