ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চমক রেখে একাধিক নতুন মুখ রয়েছে, আবার আলোচনায় থাকা বেশ কয়েকজন হেভিওয়েট নেত্রী এবং পরিচিত প্রার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে।
চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়াদের মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, শিক্ষামন্ত্রীর স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, প্রয়াত নেতা মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদ, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ফারজানা সিঁথি, মডেল মেঘনা আলম।
প্রসঙ্গত, বিএনপির ৩৬ নারী সংসদ সদস্য আসনে মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এর মধ্যে প্রায় ৯০০ জন তাদের মনোনয়ন ফরম জমা দেন। তাদের মধ্যে মনোনয়ন পান- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, ডা. সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
কামাল হোসেইন/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!