জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপা সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন। তার রেশ না কাটতেই নতুন আলোচনার সূত্রপাত হলো তাকে নিয়ে। গুণি এই শিল্পীকে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন এক নেত্রী।
কনকচাঁপা মনোনয়ন না পেলেও পেয়েছেন কটাক্ষকরী নেই নেত্রী। শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে বিষয়টি।
কনকচাঁপা যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম তুলতে যান তখন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি কটাক্ষ করে মন্তব্য বলেন, ‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’ তার সেই বক্তব্য সমালোচনার জন্ম দেয়।
এ ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।
সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায় আলোচিত সেই নেত্রীই মনোনয়ন পেয়েছেন। এর পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন আলোচনার সূত্রপাত হয়।
কনকচাঁপাসহ শোবিজের অনেকেই মনোনয়ন ফরম তুললেও চূড়ান্ত তালিকায় কেউই জায়গা পাননি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!