আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা (ঠাকুর) শিকদার। এ ঘটনায় রাজনৈতিক মহল ও এলাকাটিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণা (ঠাকুর) শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেত্রী, নির্বাচনী পরিবেশ তৈরির পর থেকেই বিএনপির উপর মহলের সঙ্গে যোগাযোগ শুরু করে। তার মনোনয়ন প্রত্যাশা ঘিরে তখন দলীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
বেশ ঘটা করেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুবর্ণা ঠাকুর। তখন আওয়ামী লীগ কমিটিতে তার বর্তমান পদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
অন্য দল থেকে এসে সরাসরি বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি গোপালগঞ্জের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাদের মতে, দলের দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও রাজনৈতিক সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে মনোনয়ন প্রক্রিয়া হওয়া উচিত ছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে দলবদল বা ভিন্ন দলে মনোনয়ন চাওয়ার-পাওয়ার প্রবণতা তৃণমূল রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের মতে, এতে দলীয় আদর্শ ও দীর্ঘদিনের কর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!