জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ আখ্যা দিয়ে তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নতুন নির্ধারিত দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রলের দাম ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। এতে খাদ্যপণ্যসহ সব ধরনের দ্রব্যের দাম বাড়বে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে, ফলে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দামও বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতিকে আরও তীব্র করতে পারে। পাশাপাশি কৃষি খাতেও চাপ বাড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বাড়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তিনি বলেন, এমনিতেই সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে চাপে রয়েছে। এই অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সত্যিই ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!