গণমাধ্যমের সহযোগিতা চাইলেন আতিকুর রহমান রুমন
প্রেস সচিব আতিকুর রহমান রুমন।   ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ ভবনে সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, আমি নিজেকে গণমাধ্যমকর্মীদের সহকর্মী হিসেবেই মনে করি এবং এই আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন সরকারের মুখপাত্ররা।

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হয়েছে দাবি করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবার লক্ষ্য নিয়েই দায়িত্ব নিয়েছেন এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এ পরিস্থিতির মধ্যেও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনিয়ম-দুর্নীতি কমানোর ক্ষেত্রে সরকার অগ্রগতি অর্জন করেছে বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের উদ্দেশে রুমন বলেন, আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কোনো ভুল-ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে পারি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) ও উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা।