জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে (১৮ এপ্রিল) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ৫৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে সাগুফতা বুশরা মিশমাকে। যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসাসহ একাধিক নেত্রী।
কমিটির সদস্য সচিব করা হয়েছে ডা. মাহমুদা আলম মিতুকে এবং সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা। যুগ্ম-সদস্য সচিব পদে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দুসহ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। তার সঙ্গে একাধিক যুগ্ম-মুখ্য সংগঠক ও সংগঠক পদে উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে রাখা হয়েছে, যারা কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবেন।
জাতীয় নাগরিক পার্টি তাদের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কমিটি প্রকাশ করলে দলীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানাতে দেখা যায়। এ সময় অনেকে মন্তব্য করেন- দেশের নারীদের সংগঠিত করা, নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই কমিটির গুরুদায়িত্ব হবে।
সংশ্লিষ্ট জানান- নবগঠিত এই কমিটি শিগগিরই দেশব্যাপী কার্যক্রম শুরু করবে এবং তৃণমূল পর্যায়ে নারীদের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!