জনগণের ভোটাধিকার বারবার পদদলিত হচ্ছে, এটিই এখন সবচেয়ে বড় সংকট।
জনগণের ভোটাধিকার বারবার পদদলিত হচ্ছে, এটিই এখন সবচেয়ে বড় সংকট।   ছবি: আরটিএনএন

দেশের বর্তমান সংকট জ্বালানিকে কেন্দ্র করে নয়, বরং গণতন্ত্রের ঘাটতিই সবচেয়ে বড় সমস্যা—এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘জনগণের ভোটাধিকার বারবার পদদলিত হচ্ছে, এটিই এখন সবচেয়ে বড় সংকট।’

শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত জেলা ও মহানগর আমীর সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে এবং গণভোটের ফলাফল বাস্তবায়ন না করে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এই নেতা আরও দাবি করেন, সরকার পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো আটকে দিচ্ছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক), বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং মানবাধিকার সংশ্লিষ্ট খাতে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ব্যাংক খাতে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাঁদাবাজির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অর্থনীতি ধ্বংসের পথে এগোচ্ছে, আর সাধারণ মানুষ পিষ্ট হচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, “জনগণের ধৈর্যেরও একটি সীমা আছে। কথা বলার সুযোগ বন্ধ হলে মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।”