৭০ শতাংশের বেশি মানুষের রায়কে অগ্রাহ্য করা মানে পুরো জাতিকেই অপমান করা।
৭০ শতাংশের বেশি মানুষের রায়কে অগ্রাহ্য করা মানে পুরো জাতিকেই অপমান করা।   ছবি: আরটিএনএন

গণভোটের ফলাফল উপেক্ষা করে সরকার জনগণের মতামতকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘৭০ শতাংশের বেশি মানুষের রায়কে অগ্রাহ্য করা মানে পুরো জাতিকেই অপমান করা।’

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের জেলা ও মহানগর আমীর সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ‘ইঞ্জিনিয়ারড’ এবং পূর্বনির্ধারিত ফলাফলের নির্বাচন। তার ভাষায়, নির্বাচনের আগেই ট্রফি তুলে দেয়া হয়েছে, তাহলে ভোটের আয়োজনের প্রয়োজন কী ছিল?

সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে বিরোধীদলের কথা বলার সুযোগ সীমিত করা হচ্ছে এবং জনগণের অধিকার রক্ষার পথ সংকুচিত করা হচ্ছে। এ অবস্থায় প্রয়োজনে রাজপথে নামারও ইঙ্গিত দেন তিনি।