মধ্যরাতে হঠাৎ নোটিশ জারি করে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিতের ঘটনায় জাতীয় সংসদে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। তিনি এ সিদ্ধান্তের পেছনে ঘোষিত কারণ নিয়ে সংশয় প্রকাশ করে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে শেষ পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন আখতার হোসেন। তিনি বলেন, একদিকে সরকার বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, অন্যদিকে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া একই অজুহাতে স্থগিত করা হচ্ছে—এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তিনি প্রশ্ন তোলেন, 'আসল ইস্যু কী? জ্বালানি সংকট, নাকি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে রাখার অন্য কোনো পরিকল্পনা?' এ বিষয়ে জ্বালানি ও আইনমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্য চেয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আখতার হোসেন আরও উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মহামারি বা বিশেষ দুর্যোগ পরিস্থিতিতে সাময়িকভাবে অ্যাডহক কমিটি গঠনের বিধান থাকলেও বর্তমানে তেমন কোনো পরিস্থিতি বিরাজ করছে না। তবুও দীর্ঘদিন ধরে একটি অন্তর্বর্তী কমিটির অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে আগামী ১৯ মে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গভীর রাতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়, যা প্রশ্নবিদ্ধ।
এর জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, আইনে ‘যৌক্তিক কারণ’-এর ভিত্তিতেও নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে।
পাশাপাশি ঢাকা বারসহ কয়েকটি বার অ্যাসোসিয়েশন চলমান নির্বাচন কার্যক্রমের কারণে সময় পিছানোর অনুরোধ জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, বার কাউন্সিল একটি স্বশাসিত সংস্থা হিসেবে নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও তারা স্বাধীনভাবে নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিনের অধিবেশন শেষে জাতীয় সংসদের কার্যক্রম আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!