গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা করেন তারা।
এ সময় জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পূরণ হয়নি। তিনি বলেন, জনগণের দেওয়া গণরায়কে উপেক্ষা করে বর্তমান সরকার জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
তিনি বলেন, তেল সংকট এবং হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে প্রশাসনে “ফ্যাসিবাদী কায়দায়” নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল সকল বিভাগীয় শহরে গণমিছিল, ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে সেমিনার আয়োজন।
তিনি দাবি করেন, জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে, তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ।
মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, আন্দোলন দমনে সরকার যদি ‘পতিত সরকারের মতো আচরণ’ করে, তাহলে পরিণতিও তাদের মতোই হবে।
অতীতের মতো ফ্যাসিবাদী কায়দায় প্রশাসন ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলন দমন করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!