বিএনপির সরকারকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সেগুনবাগিচার আন্তরিক মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। ৫/৭ টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের মধ্যে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সিন্ডিকেটচক্র জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ পারিবারিক প্রয়োজন পূরণ করতে হিমশিম খাচ্ছে। কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহ ইফতেখার তারিক বলেন, নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে অন্তর্র্বতীকালীন সরকার বিদেশীদের সাথে আঁতাত করেছে। প্রকৃত অবস্থান দেশের মানুষের সামনে উপস্থাপন না করতেই ইঞ্জিনিয়ারিং-এর আশ্রয় নিয়েছে এবং ভোটের হার কম দেখিয়েছে।এদেশের মানুষ শরীয়াহ আইনকে ভালবেসে তাদের সমর্থন ইসলামের পক্ষে দিয়েছে, কিন্তু ইন্টেরিম সরকার বিদেশীদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। আজীবন গাদ্দার হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম ঘৃণার সাথে জনগণ স্মরণ করবে।
সভাপতির বক্তব্যে নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেন, চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করে দেশকে বহির্বিশ্বে ঘৃণিত অবস্থায় দেখাতে এদেশের কিছু স্বার্থান্বেষী মহল তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
দলের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, প্রভাষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, মাওলানা জিয়াউল আশরাফ, নজরুল ইসলাম খোকন, মাওলানা নিজাম উদ্দিন, মুফতী আবদুল আহাদ, ইঞ্জিনিয়া গোলাম মোস্তফা, হাফেজ সালাহউদ্দিন আহমদ প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!