বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও বিকাশের লক্ষ্যে এতিম, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নববর্ষের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেয়া এবং বিশেষভাবে পিছিয়ে পড়া শিশুদের সম্পৃক্ত করা।
অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো এবং বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। এতে উপস্থিত শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং তারা আনন্দে মেতে ওঠে।
আয়োজক কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, “বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সংহতির প্রতীক। তাই দেশীয় সংস্কৃতিকে ধারণ, লালন ও পালন করার প্রয়াস থেকেই এই আয়োজন করা হয়েছে।”
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এসএস/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!