বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশ গঠনে নতুন দিকনির্দেশনা দেবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার চিন্তা থেকেই বইটি রচিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ ন ম সামছুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটি পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক চিন্তা-ভাবনার সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, পাঠকরা বইটি থেকে অনুপ্রেরণা নিয়ে ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!