তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিকল্পনার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর পথই অনুসরণ করছেন। তিনি বলেন, গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়নকে প্রাধান্য দিয়ে তারেক রহমান যে চিন্তা-ভাবনা করছেন, তা শহীদ জিয়ার আদর্শেরই প্রতিফলন, বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমানের কৃষি ও গ্রামীণ উন্নয়ন ভাবনা আজকের নয়। গত ৮ থেকে ৯ বছর ধরে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে তার পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যেই দৃশ্যমান বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ কৃষি ও রফতানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। দেশের অর্থনীতি তখন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তারেক রহমান ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন বলে দাবি করেন রিজভী।
বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সাম্প্রতিক সময়ে কৃষি খাতে নানা সংকট দেখা দিয়েছে এবং খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে তারেক রহমানের আধুনিক কৃষি উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের সহায়তা ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার ঘটবে বলেও আশা প্রকাশ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!