পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ একটি সংস্কৃতিসমৃদ্ধ দেশ। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও লালিত ঐতিহ্যের আলোকে সংস্কৃতি পরিচালিত হওয়াই স্বাভাবিক। তবে তিনি উল্লেখ করেন, জাতি হিসেবে আমরা ক্রমশ নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছি এবং ভিনদেশি সংস্কৃতির প্রতি ঝুঁকে পড়ছি।
তিনি আরও বলেন, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতা রক্ষার জন্য শেকড়ের কাছে ফিরে যাওয়া প্রয়োজন। সুস্থ সংস্কৃতির বিকাশ, শুদ্ধ বিনোদন চর্চা এবং পরিশীলিত জীবন গঠন ছাড়া ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা প্রায় অসম্ভব।
বাণীতে তিনি উল্লেখ করেন, প্রতিটি নতুন দিন মানুষের মাঝে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়। অতীতের হতাশা, ভুল ও গ্লানি পেছনে ফেলে নতুন করে আগামীর পথচলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সবাইকে অন্যায়, অবিচার ও অনৈতিকতা থেকে দূরে থেকে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
নতুন বছরের এই শুভক্ষণে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!