ভারতে মুচলেকা দিয়ে সরকার ক্ষমতায় বসেছে: শিবির সভাপতি, রাজনীতি, শিবির সভাপতি, ভারত, সাদ্দাম, সরকার, বিএপি, তারেক রহমান, প্রধানমন্ত্রী, জামায়াত, শিবির, আরটিএনএন,
নুরুল ইসলাম সাদ্দাম।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, “ভারতে মুচলেকা দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে।” তিনি বলেন, গণভোটসহ বিভিন্ন দাবিতে তাদের সংগঠন ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে।

সোমবার (১৩ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন, মিছিল, মানববন্ধন ও বিবৃতির মাধ্যমে সরকারকে বোঝানোর চেষ্টা করা হলেও তারা তা গুরুত্ব দেয়নি। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমেই তাদের অবস্থান স্পষ্ট করতে হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রয়োজনীয় সহযোগিতা করা হলেও জনগণের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হচ্ছে। “একটি অভ্যুত্থানের পর এত রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে—তা নির্বাচন প্রকৌশল বা অন্য কোনো প্রক্রিয়াতেই হোক—তাদের কাছে দেশের সুশাসন প্রত্যাশিত ছিল,” যোগ করেন তিনি।

শিবির সভাপতি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বসম্মতিতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের পরিবর্তে নিজেদের সুবিধামতো পরিবর্তন করা হচ্ছে এবং নতুন আইন প্রণয়নের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

ব্যাংকিং খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সময় নিয়ে লুটপাট করলেও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সে সুযোগও নিচ্ছে না, যা ভবিষ্যতে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তিনি দাবি করেন, সরকারের ভেতরে কিছু “গুপ্তচর” রয়েছে, যারা সরকারকে অকার্যকর করতে এবং দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চালাচ্ছে।

৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে সাদ্দাম বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকতা দেখা যাচ্ছে না। প্রশাসনে দলীয় নিয়োগ না দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।