বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান এবং নববর্ষকে একটি ঐতিহাসিক পরিবর্তনের সময় হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, মহাকালের পরিক্রমায় আবারও বাংলা নববর্ষ আমাদের জীবনে সমাগত হয়েছে। এবারের নববর্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক সময় এসেছে যখন দেশ পরিবর্তনের এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হচ্ছে। তিনি দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি ঐক্য ও দায়িত্ববোধের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রূপান্তরের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তার মতে, জনগণের আকাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত সবার অঙ্গীকার।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে এগিয়ে যেতে হবে।
বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে নববর্ষের শুভেচ্ছা বার্তা শেষ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!