গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে এক জাতীয় সেমিনারে কী-নোট পেপার উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
শিশির মনির বলেন, গণঅভ্যুত্থান কখনোই সংবিধান মেনে হয় না, এটি সংবিধানের বাইরে থেকেই ঘটে। রাজনৈতিক বিষয়কে আদালতের সাবজেক্ট ম্যাটারে পরিণত করা হলে সংকট আরও বাড়ে।
তিনি আরও বলেন, আগামী ১৯ তারিখ আদালত খুললে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্নটি উত্থাপিত হতে পারে। আদালত যদি দৃঢ় অবস্থান নিতে পারে, তবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, গণভোটের ফল অনুযায়ী ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। এরপর উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—এই দুই ভাগে পার্লামেন্ট বিভক্ত করার কথা, যেখানে উচ্চকক্ষে ১০০ সদস্য থাকবে এবং দলগুলো ভোটের অনুপাতে আসন পাবে।
তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ বিশ্লেষণ করে তিনি দেখেছেন, গণভোটের রায় অমান্য করার কোনো নজির নেই।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আদালত ও রাজনৈতিক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শিশির মনির বলেন, রাজনৈতিক প্রশ্নের সমাধান আদালতে খোঁজা হলে সংকট আরও ঘনীভূত হয়। তিনি সরকারের উদ্দেশে সতর্ক করে বলেন, “উপরের দিকে থুতু ছুড়লে তা শেষ পর্যন্ত নিজের দিকেই ফিরে আসে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!