মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘কৃষিতে উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকটের এ সময়ে দেশের জ্বালানি পরিস্থিতি অত্যন্ত নাজুক, অথচ বাস্তব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।’
কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজি’, সমাধানের আশ্বাস যুবদলের শীর্ষ নেতাদের। তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও প্রকৃতপক্ষে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশ পরিচালনায় স্লোগান ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এবং আন্তর্জাতিক প্রভাবমুক্ত হয়ে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা যাচ্ছে না।’
তিনি অভিযোগ করেন, দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সিন্ডিকেটের কারণে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলেও অভিযোগ তোলেন তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হলেও এর অর্থনৈতিক প্রভাব আগামী কয়েক মাস বহাল থাকবে বলেও জানান তিনি।
এসএসন/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!