শহীদ কামারুজ্জামানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দাবি করেছেন, সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে তাঁকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা। শাখা সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, শহীদ কামারুজ্জামান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বগুণ তাঁকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ‘সম্পূর্ণ কাল্পনিক অভিযোগের ভিত্তিতে একটি সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে তাঁকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে।’
নূরুল ইসলাম আরও বলেন, স্বাধীনতার পর দেশের রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকারের প্রত্যাশা পূরণ হয়নি। বরং একদলীয় শাসন ও মতপ্রকাশের সংকোচনের কারণে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, স্বাধীনতা-উত্তর সময়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে শিবিরের উত্থান ঘটে এবং শহীদ কামারুজ্জামান সংগঠনটিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তারা আরও বলেন, কামারুজ্জামান শুধু ছাত্রশিবির নয়, দেশের ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও অবদান রেখেছেন এবং তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে শহীদ কামারুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!