জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। যে কোনো সময় নতুন কমিটি আসতে পারে—এমন প্রত্যাশা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদকে ঘিরে একাধিক নেতার নাম সামনে এসেছে।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে তা ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নেয়। নিয়ম অনুযায়ী দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় এখন নতুন নেতৃত্বের অপেক্ষা।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের কমিটি গঠনে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য নেতাদের প্রাধান্য দেওয়া হতে পারে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা বিবেচনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও মিলছে।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম আকতার শুভ, নাকিবুল ইসলাম চৌধুরী, রাজু আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ।
এ ছাড়া, ২০১১-১২ সেশনের আরও কয়েকজন নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। তাদের মধ্যে রয়েছেন নাছির উদ্দিন শাওন, গাজী সাদ্দাম হোসেন, তারেক হাসান মামুন, মিনহাজ আহমেদ প্রিন্স, সাইদুর রহমান, ইব্রাহিম খলিল, মাহমুদ ইসলাম কাজল ও শামীম আকতার শুভ।
ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থী যথাক্রমে আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, তানভীর আল হাদী মায়েদও চমক হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হতে পারেন। সেক্ষেত্রে শেখ তানভীর বারী হামিমকে দলে ফিরিয়ে নেয়ার পাশাপাশি নিয়মিত ছাত্র ও অধিকতর তরুণদের গুরুত্ব দিয়ে কমিটি করতে পারে হাইকমান্ড।
অন্যদিকে, সভাপতি পদেও একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে, যা নতুন কমিটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
তবে শেষ পর্যন্ত কারা ছাত্রদলের নেতৃত্বে আসবেন, তা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। ফলে নেতাকর্মীদের সব নজর এখন দলের হাইকমান্ডের দিকে বলে মনে করছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকির উদ্দিন আবির।
তিনি বলেন, যোগ্য নেতাকর্মীরাই ছাত্রদলের দায়িত্ব পাবেন এটা নিশ্চিত করে বলা যায়। তবে বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন বলে প্রত্যাশা করছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!