নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেননি এবং তার উপস্থিতিতে কোনো ভোট বৈধ করা হয়নি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় রাজধানীর শাহজাদপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী।
তিনি জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল কেন্দ্রের একটি ঘটনা নিয়ে প্রচার করা হচ্ছে যে তিনি সেখানে গিয়ে বাতিল ভোটগুলো বৈধ করিয়েছেন। তবে তিনি এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
তিনি দাবি করেন, তিনি ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সে কারণে যেকোনো ভোটকেন্দ্রে যাওয়ার অধিকার তার রয়েছে।
আফরোজা আব্বাস বলেন, ১২ তারিখ বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে আমি জানতে পারি সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল কেন্দ্রের ভেতরে অনিয়ম হচ্ছে। আমাদের পোলিং এজেন্টরা বারবার আমাকে জানাচ্ছিলেন। তখন আমি দ্রুত সেখানে যাই।
তিনি অভিযোগ করেন, কেন্দ্রে পৌঁছানোর পর দীর্ঘ সময় দরজা বন্ধ ছিল এবং পরে ভেতরে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়। ওই সময় সেখানে প্রিজাইডিং অফিসার শামসুল ইসলাম অথবা সাইফুল ইসলামসহ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
আফরোজা আব্বাস বলেন, ওই কেন্দ্রে ২৫ থেকে ২৭টি ভোট বাতিল করা হচ্ছিল। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলো বৈধ করার নির্দেশনা ছিল বলে আমি শুনেছি।
তিনি বলেন, আমি শুধু প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি যে নির্বাচন কমিশনের নির্দেশনা আছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিয়েছি। কিন্তু তিনি তা মানতে রাজি হননি।
তিনি স্পষ্ট করে বলেন, আমি চলে আসার আগ পর্যন্ত সেখানে একটি ভোটও বৈধ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচার হচ্ছে যে আমি যাওয়ার পর ভোট বৈধ হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরও জানান, একই ধরনের ঘটনা অন্যান্য কেন্দ্রেও ঘটেছে। অনেক কেন্দ্রে ৪০, ৫০ এমনকি ৭০টির বেশি ভোট বাতিল করা হয়েছে। এসব ভোট বৈধ হলে কয়েক হাজার ভোট বাড়তে পারত বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আফরোজা আব্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের গুরুত্বপূর্ণ মানুষ। আপনাদের ভুল তথ্য প্রচার করা উচিত নয়। সিনিয়র সাংবাদিকরা যাচাই না করে কথা বললে জুনিয়ররা ভুল শিখবে।
তিনি বলেন, তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হয়েছে এবং সত্য তুলে ধরতেই তিনি সংবাদ সম্মেলন করেছেন।
শেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করিনি। আমি শুধু নির্বাচন কমিশনের নির্দেশনার কথা জানিয়েছি। কিন্তু কোনো ভোট বৈধ হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!